ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠান ও ২০টি পাঠাগারে বই উপহার দিলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:২৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ২৮৬ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জে পাঠাভ্যাস গড়ে তুলতে ও জ্ঞানচর্চা উৎসাহিত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শনিবার জেলা সদর উপজেলার ২০টি পাঠাগার ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বই উপহার দেন তিনি।

জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনাড়ম্বর ও নান্দনিক এ অনুষ্ঠানে সদর উপজেলার ৯টি বেসরকারি পাঠাগার এবং কারাগারসহ ১১টি সরকারি প্রতিষ্ঠানে ৫৯টি করে বই বিতরণ করা হয়। বইগুলোতে ছিল দেশি-বিদেশি ক্লাসিক, ভ্রমণকাহিনী, আত্মউন্নয়নমূলক গ্রন্থ, জীবনী ও ধর্মীয় দর্শনভিত্তিক রচনা।

বই বিতরণকালে জেলা প্রশাসক বলেন, বই যেকোনো পাঠককে বাস্তবতা থেকে অন্য এক জগতে নিয়ে যায়, যেখানে মনুষ্যত্ব ও মানবতাবোধ জাগ্রত হয়। শুদ্ধ জ্ঞানচর্চার জন্য বইয়ের কোনো বিকল্প নেই।

কারাগারে পাঠচর্চার পরিবেশ সৃষ্টি করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, বন্দীদের সুপথে আনতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পাঠাগার কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বইগুলো শুধু সাজিয়ে রাখবেন না। এগুলো জেলার সব মানুষের সম্পদ। সবাই যেন সহজে পড়ার সুযোগ পায়, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) মো. মাশফাকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. আব্দুল ওয়ারেছ আনসারী এবং জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা যুগোপযোগী ও বিজ্ঞানভিত্তিক বই নির্বাচনের জন্য জেলা প্রশাসককে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে বিষয়ভিত্তিক বৈচিত্র্য বাড়ানোর আহ্বান জানান।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে নারায়ণগঞ্জে পাঠচর্চার নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে, যা তরুণ সমাজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

জনপ্রিয় সংবাদ

বুলডোজারের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু লালবাগে

শিক্ষা প্রতিষ্ঠান ও ২০টি পাঠাগারে বই উপহার দিলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

প্রকাশিত : ০৮:২৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫