ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর প্রধান উপদেষ্টাকে নিয়ে মন্তব্য সম্মানজনক নয়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩৬৪ বার দেখা হয়েছে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যে মন্তব্য করেছেন, সেটি ভুল এবং কূটনৈতিক শিষ্টাচারের প্রতি অসম্মানজনক বলে মনে করছে বাংলাদেশ।

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর প্রধান উপদেষ্টাকে নিয়ে করা মন্তব্যের জবাবে রোববার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এ কথা বলেন।

মুখপাত্র বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে। আমরা মনে করি, রাজনাথ সিংয়ের মন্তব্য ভুল এবং সেটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সহায়ক নয়। একইসঙ্গে এ ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের প্রতিও সম্মানজনক নয়।

ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন। গত শুক্রবার নেটওয়ার্ক১৮ গ্রুপের একটি গণমাধ্যম ফার্স্টপোস্ট এই সাক্ষাৎকারটি প্রকাশ করে।

সাক্ষাৎকারে সিং বলেন, বাংলাদেশের সঙ্গে কোনো টানাপড়েন চাই না, তবে ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে।

সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারত বাংলাদেশ সঙ্গে কোনো দ্বন্দ্ব চায় না।

জনপ্রিয় সংবাদ

দুই পরমাণু কেন্দ্রের মধ্যে দ্রুত ভূগর্ভস্থ স্থাপনা গড়ছে ইরান

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর প্রধান উপদেষ্টাকে নিয়ে মন্তব্য সম্মানজনক নয়

প্রকাশিত : ১০:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫