ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রাণীশংকৈলে মহানবীকে কটুক্তির অভিযোগে যুবক আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ২৯৯ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তির অভিযোগে বিধান রায় (১৯) নামে এক যুবককে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার নেকমরদ এলাকা থেকে তাকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ।  আটক বিধান রায় পারকুন্ডা এলাকার মলিন চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (গতকাল) সকাল থেকে “Bidhan Roy” নামের একটি ফেসবুক আইডির একটি  স্ক্রিনশটে  মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তিমূলক লেখা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে ওই স্ক্রিনশটের সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে বিধান রায়কে আটক করে।
আটকের আগে বিধান রায় ফেসবুক লাইভে এসে দাবি করেন, তার নাম ও ছবি ব্যবহার করে কেউ একটি ভুয়া আইডি খুলে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। তিনি বলেন, “আমি এমন কোনো পোস্ট করিনি। সবাইকে অনুরোধ করবো আমাকে ভুল না বুঝতে।”
থানা সূত্রে জানা গেছে, মেহেদী হাসান নামের এক যুবকের ফেসবুকে দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।পরে বিধানকে আটক করে আইসিটি আইনে গ্রেফতার দেখানো হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী জানান,  মেহেদী হাসানকে বাদী করে আইসিটি আইনে বিধান রায়কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জনপ্রিয় সংবাদ

কঠিন সমীকরণের সামনে ব্রুনো

রাণীশংকৈলে মহানবীকে কটুক্তির অভিযোগে যুবক আটক

প্রকাশিত : ১২:০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬