ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় পাসপোর্ট যাত্রীদের হয়রানি প্রতিরোধে যৌথ মহড়া

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১৪৩ বার দেখা হয়েছে
রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকাল ৬টা ৩০ মিনিটে টার্মিনালের সামনে আয়োজিত এ মহড়ায় যশোর জেলা ডিবি পুলিশের একটি দল, বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ এবং আনসার সদস্যরা অংশগ্রহণ করেন।
মহড়ার মূল লক্ষ্য ছিল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সক্রিয় দালাল চক্রের প্রতারণা ও হয়রানি রোধে সচেতনতা বৃদ্ধি করা। এ সময় সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে টার্মিনাল এলাকায় নজরদারি জোরদার করেন এবং সন্দেহভাজন কার্যক্রমের ওপর বিশেষ তৎপরতা চালান।
এছাড়া, মহড়ার অংশ হিসেবে মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের সতর্ক করা হয়। যাত্রীদের উদ্দেশে বলা হয়, কোনো দালাল বা প্রতারকের প্রলোভনে পা না দিতে এবং প্রয়োজন হলে সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নিতে।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) ওবায়দুর রহমান জানান, যাত্রীসেবার মানোন্নয়ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয় সংবাদ

বিসিবি ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায়

বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় পাসপোর্ট যাত্রীদের হয়রানি প্রতিরোধে যৌথ মহড়া

প্রকাশিত : ১১:৪৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬