ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ট্রাফিক গুলশান ডিভিশনের উদ্যোগে ‌‌‘প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচি’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৩৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ২৯৬ বার দেখা হয়েছে

ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে অনুমোদনহীন হেলমেট ভাঙ্গা কর্মসূচী পালন করে।

প্লাস্টিক হেলমেট ব্যবহার বন্ধে সচেতনতা আজ সময়ের দাবি। অনেক মোটরসাইকেল চালক ও আরোহী শুধুমাত্র আইন এড়ানোর জন্য অনুমোদনহীন হালকা প্লাস্টিক হেলমেট ব্যবহার করেন। কিন্তু এসব হেলমেট দুর্ঘটনার সময় কোনো কার্যকর সুরক্ষা দিতে পারে না। বরং মাথায় গুরুতর আঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। একটি মানসম্মত হেলমেট যেমন জীবন রক্ষা করতে পারে, তেমনি ভুয়া হেলমেট জীবনকে বিপদের মুখে ঠেলে দেয়।

এই বাস্তবতা তুলে ধরতেই সচেতনতামূলক “প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী” আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা নিজেরাই তাদের অনিরাপদ ও অনুমোদনহীন হেলমেট ভেঙে ফেলে নিরাপত্তার প্রতি দায়বদ্ধতার বার্তা দেন। এটি শুধু একটি প্রতীকী কর্মসূচী নয়, বরং জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রত্যেক চালক ও আরোহীকে মানসম্মত, অনুমোদিত হেলমেট ব্যবহার করতে হবে। নিজের জীবনের মূল্য বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। আইন মানা শুধু জরিমানা এড়ানোর জন্য নয়, বরং নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য জরুরি। আসুন, আমরা সবাই মিলে ভুয়া হেলমেট বর্জন করি এবং নিরাপদ সড়ক গড়তে সচেতন হই।

জনপ্রিয় সংবাদ

বিসিবি ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায়

ট্রাফিক গুলশান ডিভিশনের উদ্যোগে ‌‌‘প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচি’

প্রকাশিত : ০২:৩৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬