ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সুইডেন সরকারের ইকোনোমিস্ট শহিদুজ্জামান এর পবিপ্রবি ভিসি’র সাথে সৌজন্য সাক্ষাৎ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধি:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ- উপাচার্য, ট্রেজারারসহ প্রশাসনের উর্ধ্বতন ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইডেন সরকারের ইকোনোমিস্ট, কিশোরগঞ্জ- ২ আসনে বিএনপি মনোনীত ১১তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুজ্জামান কাঁকন। গত ২৪ নভেম্বর দুপুরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছেে। এ সময় তার সাথে ছিলেন এ আর এম আলিফ

অতিরিক্ত ডিআইজি (অধিনায়ক), ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট। তারা সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর রিসার্চ কোলাবারেশন স্থাপনের বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তারা সমসামযয়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন।

অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয় এর নিকটবর্তী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খননকৃত খাল টি পুন:খননের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। অতিথিবৃন্দ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উন্নয়নে তাদের সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন,কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নেছার উদ্দিন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. হাচিব মোহাম্মদ তুষার ও কৃষিতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. রাহাত মাহমুদ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

বরগুনায় ৩৯ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আব্দুল গফুর’ প্রাক-মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুইডেন সরকারের ইকোনোমিস্ট শহিদুজ্জামান এর পবিপ্রবি ভিসি’র সাথে সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ০৬:০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬