ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বরগুনায় ৩৯ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আব্দুল গফুর’ প্রাক-মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:১৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: শিশু শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং পড়াশোনায় উৎসাহিত করতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ‘আব্দুল গফুর’ প্রাক-মেধাবৃত্তি পরীক্ষা। পঞ্চম শ্রেণির ৩৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বরগুনা শহরের কলেজ রোডে শরীফ ভবনে অবস্থিত আসাদ ক্যাডেট কোচিং কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, বরগুনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে সব বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষায় মেধাক্রম অনুযায়ী প্রথম স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১ হাজার ৮০০ টাকা, তৃতীয় স্থান অর্জনকারীকে ১ হাজার ৬০০ টাকা, চতুর্থ স্থান অর্জনকারীকে ১ হাজার ৪০০ টাকা, পঞ্চম স্থান অর্জনকারীকে ১ হাজার ২০০ টাকা এবং ষষ্ঠ স্থান অর্জনকারীকে ১ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে। এ ছাড়া সপ্তম থেকে দশম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের যথাক্রমে ৯০০, ৮০০, ৭০০ ও ৬০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। সব মিলিয়ে বৃত্তি বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার টাকা।

আগামী ৪ ডিসেম্বর সকাল ৯টায় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, এ ধরনের আয়োজন তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং নিজেদের মেধা ও যোগ্যতা যাচাই করতে উৎসাহিত করে। ভবিষ্যতেও এমন প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ্রহ রয়েছে তাদের।

অভিভাবকেরা বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে মেধা বিকাশ ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত হয়।

আয়োজক ও আসাদ ক্যাডেট কোচিংয়ের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা মো. মিজানুর রহমান মিরাজ বলেন, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভালো ফলাফলে উৎসাহিত করতেই এ প্রাক-মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। তাঁর প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মেধাবী শিক্ষার্থীরাও নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।

জনপ্রিয় সংবাদ

বরগুনায় ৩৯ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আব্দুল গফুর’ প্রাক-মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বরগুনায় ৩৯ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আব্দুল গফুর’ প্রাক-মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:১৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬