ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া অধিদপ্তর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৩২০ বার দেখা হয়েছে

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ করতে না করেছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৬ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় এবং আজ সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

সংস্থাটি আরও জানায়, মালাক্কা প্রণালি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’-এ পরিণত হয়ে আজ সকাল ৬টায় একই এলাকায় (অক্ষাংশ ৫.০ উ. এবং দ্রাঘিমাংশ ৯৮.০ পূ.) অবস্থান করছিল। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

জনপ্রিয় সংবাদ

জলঢাকায় নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৬:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫