ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

গাজার ছবি দেখিয়ে যা বললেন অ্যাঞ্জেলিনা জোলি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা এখন যেন এক ধ্বংসস্তূপের জনপদ। যে ভূখণ্ডে একসময় দাঁড়িয়ে ছিল অসংখ্য ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল, রাস্তা ও মানুষের স্বাভাবিক জীবনের চিহ্ন, যুদ্ধের পর সেসবের বড় একটি অংশ মিশে গেছে ধুলো আর ধ্বংসাবশেষে। গাজার যুদ্ধের আগের ও পরের স্যাটেলাইট ছবি পাশাপাশি তুলে ধরে ধ্বংসের সেই ভয়াবহ চিত্রই বিশ্ববাসীর সামনে এনেছেন হলিউড তারকা ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) সাবেক বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে গাজার কয়েকটি স্যাটেলাইট ছবি শেয়ার করে জোলি তুলে ধরেছেন দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় উপত্যকাটির অবকাঠামো ধ্বংসের ভয়াবহ মাত্রা। একই সঙ্গে সেখানে বসবাসরত সাধারণ মানুষের তীব্র মানবিক সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে জোলি লিখেছেন, ‘আপনারা চাইলে এখনই গুগল আর্থ খুলে দেখতে পারেন গাজায় কী করা হয়েছে।’

গাজার বর্তমান পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘পুরো এলাকা এখন ধুলিসাৎ কিংবা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু বসতবাড়ি নয়, স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, রাস্তাঘাট এবং পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার মতো জরুরি অবকাঠামোও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’

জাতিসংঘের স্যাটেলাইট বিশ্লেষণের তথ্য তুলে ধরে জোলি জানান, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, গাজার ৮২ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

জনপ্রিয় সংবাদ

বিশ্বের সেরা মিডফিল্ডার যিনি টনি ক্রুসের চোখে

গাজার ছবি দেখিয়ে যা বললেন অ্যাঞ্জেলিনা জোলি

প্রকাশিত : ০৫:০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬