ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বিশ্বের সেরা মিডফিল্ডার যিনি টনি ক্রুসের চোখে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

ফিটনেসের সেরা অবস্থায় ফিরতে পারলে জুড বেলিংহ্যামকেই বিশ্বের সেরা মিডফিল্ডার বলে মনে করেন সাবেক জার্মান ও রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস। ইংল্যান্ডের এই মিডফিল্ডারের শারীরি সক্ষমতা, টেকনিক ও কৌশলগত বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

ভাই ফেলিক্স ক্রুসের সঙ্গে উপস্থাপিত ‘ক্রুস অ্যান্ড ক্রুস: দ্য ওয়ার্ল্ড কাপ আন্ডার দ্য মাইক্রোস্কোপ’ নামের টিকটক শোতে বেলিংহ্যামকে নিয়ে কথা বলেন ক্রুস। সেখানে অতিথি হিসেবে ছিলেন সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্দিনান্দ।

ক্রুস বলেন, ‘আমার কাছে বেলিংহ্যাম বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার। সে যদি নিজের সেরা অবস্থায় থাকে, তাহলে আমার মনে হয়, সে বিশ্বের সেরা কিংবা সেরা হওয়ার সামর্থ্য তার আছে।’

বেলিংহ্যামের সামর্থ্য সম্পর্কে ক্রুসের ধারণা অবশ্য কাছ থেকেই পাওয়া। ২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদে একই সঙ্গে খেলেছেন দুজন। সেই মৌসুমে লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিল রিয়াল।

বেলিংহামের শারীরিক শক্তি, টেকনিক ও কৌশলগত বুদ্ধিমত্তার সমন্বয়কে বিশেষভাবে উল্লেখ করেছেন ক্রুস। তার মতে, দ্বৈরথে জয় পাওয়া, দুই পায়ে গোল করার সক্ষমতা, আকাশে বল দখলে রাখা এবং সঠিক সময়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়ার দক্ষতা বেলিংহামকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে।

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর

বিশ্বের সেরা মিডফিল্ডার যিনি টনি ক্রুসের চোখে

প্রকাশিত : ০৬:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬