ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ -৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মান্নান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২৬৪ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নীং কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র দাখিলের সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি, কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য সচিব মো. মুজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম,সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, কৃষক দলের সাধারণ সম্পাদক ফয়সাল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি সাগর মিয়া সহ আরো অনেকেই।
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম নির্বাচন কমিশনের সকল বিধিনিষেধ মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার অঙ্গীকার করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেন।
জনপ্রিয় সংবাদ

মধ্যনগরে ক্বওমী মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

নারায়ণগঞ্জ -৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মান্নান

প্রকাশিত : ০৯:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫