ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

নওগাঁ -৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়নপত্র দাখিল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফজলে হুদা বাবুল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার বিকেল ৩টায় তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
ফজলে হুদা বাবুল বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের সহধর্মিণী মনিরা সুলতানা প্রমুখ ।

মনোনয়ন পত্র দাখিল শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য ফজলে হুদা বাবুল বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব।
তিনি দলীয় নেতাকর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সরকারি দলের নেতাদের সম্পদ জেলে থাকলেও বেড়েছে কয়েক গুণ

নওগাঁ -৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত : ০৮:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫