ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ছাত্রদল হচ্ছে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর-বিএনপি প্রার্থী মান্নান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৯০ বার দেখা হয়েছে
সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে দলের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ছাত্রদল হচ্ছে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর। আজ যারা প্রশিক্ষণ নিচ্ছে, তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় আগামীর বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র।
আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সচেতন ও প্রশিক্ষিত হওয়া জরুরি।
কর্মশালায় রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে বিএনপির সাতটি বিশেষ পরিকল্পনা নিয়ে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে নারী উন্নয়নে বিএনপির উদ্যোগ, একটি কার্ডেই পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়ন, কৃষক কার্ডের মাধ্যমে তাৎক্ষণিক সেবা প্রদান, সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন, নদী-খাল-বিল ও পরিবেশ রক্ষা, খতিব-ইমাম-মোয়াজ্জেমদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন, আনন্দময় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং আধুনিক ও ক্রীড়া-সমৃদ্ধ বাংলাদেশ গঠন।
এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এ ডি এম বাকির জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বাবু ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আজাদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক দ্য সায়মন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাগরণী ’২৪ হল ছাত্রদলের সভাপতি, জাকসুর সাধারণ সম্পাদক তানজিলা হোসাইন বৈশাখীসহ কেন্দ্রীয়, মহানগর, জেলা, থানা ও উপজেলা ছাত্রদলের নেতারা।
দিনব্যাপী এই কর্মশালায় বক্তারা আশা প্রকাশ করেন, ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই প্রশিক্ষণ ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে দেশপ্রেম, দায়িত্ববোধ ও রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখার মানসিকতা আরও সুদৃঢ় করবে।
জনপ্রিয় সংবাদ

চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনার আলোচনায় ‘নজর’ রাখছে ভারত

ছাত্রদল হচ্ছে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর-বিএনপি প্রার্থী মান্নান

প্রকাশিত : ১০:৫৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬