ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জে অকটেন ও ডিজেল বিক্রিতে পরিমাপে কম দেয়ায় ৫০হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ২৬০ বার দেখা হয়েছে
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলারএকটি ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল বিক্রিতে পরিমাপে কম দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার থ্রি স্টার ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানকালে পরিমাপ যাচাই করে দেখা যায়, প্রতি লিটার অকটেন ও ডিজেলে গ্রাহকদের কাছ থেকে গড়ে প্রায় ২০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৮ ধারায় ফিলিং স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘থ্রি স্টার ফিলিং স্টেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিমাপে কম দেওয়ার অভিযোগ ছিল। অভিযানে তা প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’
অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এবিএম শামছুন্নবী তুলিপ এবং জেলা পুলিশের একটি দল।
জনপ্রিয় সংবাদ

অনলাইনে সুইচ গিয়ার বিক্রি: এসআরবির হাতে গ্রেপ্তার ১

মানিকগঞ্জে অকটেন ও ডিজেল বিক্রিতে পরিমাপে কম দেয়ায় ৫০হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার

প্রকাশিত : ০৬:৫৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬