ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

পানছড়িতে ৩ বিজিবি ও লোগাং জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১১৪ বার দেখা হয়েছে

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে দুর্গম এলাকায় জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যনগর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসাটিকে আর্থিক অনুদান প্রদান করা হয় এবং প্রায় ১২০ জন ছাত্র-ছাত্রীর মাঝে পাঠ্যবইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এছাড়াও পূর্ব দমদম মদিনাতুল উলুম ইসলামিক একাডেমি মাদ্রাসা, হিফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য কোরআন-হাদিস সংক্রান্ত বই সংরক্ষণের র‌্যাক এবং খাদ্য সামগ্রী হিসেবে চাল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)। তিনি বলেন,
“দুর্গম পার্বত্য এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।”

এর আগে গত বুধবার (১৪ জানুয়ারি) অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লোগাং বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ তারাবন এলাকায় স্থানীয় গরীব, অসহায় ও দুঃস্থ ৭টি পাহাড়ি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবি ও লোগাং জোনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন।

আইপিডিসির নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ

পানছড়িতে ৩ বিজিবি ও লোগাং জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত : ০৬:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬