ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

বাউফলের কৃতি সন্তান মাহফুজুর রহমান সবুজ বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন বাউফলের কৃতি সন্তান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এর বিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে মনোনয়ন প্রদান করা হয়। প্রজ্ঞাপনের স্মারক নং- বশিবো/বিঅ/২০২৬/৩৩৩২ তারিখ: ০৪/১০/২০২৬ ইং। মো: মাহফুজুর রহমান সবুজ বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি আব্দুল খালেক মিয়ার কনিষ্ঠ পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি সৎ, মেধাবী, বিনয়ী ও জনবান্ধব হিসেবে সর্বমহলে পরিচিত।

তিনি বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনের পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। দলের দুঃসময়ে রাজপথে সাহসী ভূমিকা পালন করেছেন। এই গুণী শিক্ষানুরাগী ও রাজনীতিবিদকে বিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বে মনোনীত করায় এলাকায় আনন্দের জোয়ার বইছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
নব মনোনীত সভাপতি মো: মাহফুজুর রহমান সবুজ তার প্রতিক্রিয়ায় বলেন, “আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। শহীদ জিয়ার শিক্ষা ও উন্নয়ন দর্শনকে বুকে ধারণ করে এই প্রাচীন বিদ্যাপীঠকে আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমি সর্বস্তরের জনগণ, শিক্ষকমন্ডলী ও আমার প্রাণপ্রিয় বিলবিলাসবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এদিকে তার এই মনোনয়নে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ। এক যৌথ অভিনন্দন বার্তায় তারা বলেন, “মো: মাহফুজুর রহমান সবুজ কর্মক্ষেত্রে অত্যন্ত নির্ভীক, দায়িত্বশীল ও দূরদর্শী। তার মতো একজন প্রজ্ঞাবান, সজ্জন ও জাতীয়তাবাদী আদর্শের মানুষকে বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। সফল সাংবাদিক ও দক্ষ সংগঠক হিসেবে পবিপ্রবিতে তিনি যেমন মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন, তেমনি তার জ্ঞানদীপ্ত নেতৃত্ব ও উন্নয়নমুখী চেতনা এই প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

জনপ্রিয় সংবাদ

বাউফলের কৃতি সন্তান মাহফুজুর রহমান সবুজ বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত

বাউফলের কৃতি সন্তান মাহফুজুর রহমান সবুজ বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত

প্রকাশিত : ০৫:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬