ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

কালকিনিতে সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে জেলা নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১০৮ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মাদারীপুর-৩ আসনের সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে জেলা নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ সভায় সভাপতিত্ব করেন।

সভায় নির্বাচনকালীন দায়িত্ব পালনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও আইনানুগ আচরণ নিশ্চিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফ উল আরেফিন,মাদারীপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক শুভ্র চৌধুরী, কালকিনি উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মাহমুদুল হাসান, র‌্যাব-৮ এর কমান্ডার মীর মনির হোসেন, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নিহার রায় এবং কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পেশার মর্যাদা ও নিরাপদ কর্ম পরিবেশ রক্ষার দাবিতে দুমকিতে ফারিয়ার প্রীতিবাদী মানববন্ধন

কালকিনিতে সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে জেলা নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:১৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬