চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আগামী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াতের নির্বাচনী জনসভা উপলক্ষে আজ বেলা ১১টা ৩০ মিনিটে জেলা জামায়াত কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে জনসভা সফল করতে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতির কথা তুলে ধরেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ–১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানিসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা সর্বস্তরের জনগণকে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানান।

ডেস্ক রিপোর্ট 






















