ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

সাতক্ষীরার তালায় নসিমন-পিকআপ সংঘর্ষে মীর মুন্না নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৪৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর বাজার সংলগ্ন এলাকায় নসিমন (ইঞ্জিন ভ্যান) ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মীর মাহফুজুর রহমান (মুন্না) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মীর মাহফুজুর রহমান (মুন্না) তালা সদর এলাকার বাসিন্দা। তার পিতা মীর মুজিবুর রহমান।
সূত্রে জানা যায়, মীর মাহফুজুর রহমান (মুন্না) একটি কোম্পানির ইঞ্জিন ভ্যানে করে মালামাল সরবরাহের কাজ করতেন। ঘটনার দিন তিনি কোম্পানির মালামাল দিতে আঠারোমাইলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে জাতপুর বাজার সংলগ্ন সড়কের পাশে খোয়া থাকায় সেটি ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ইঞ্জিন ভানটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার তীব্রতায় ইঞ্জিন ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মুন্না গাড়ির ভেতরে গুরুতরভাবে আহত হয়ে আটকা পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জনপ্রিয় সংবাদ

এমবাপের গোলে শেষ মুহূর্তে জিতল রিয়াল

সাতক্ষীরার তালায় নসিমন-পিকআপ সংঘর্ষে মীর মুন্না নিহত

প্রকাশিত : ০১:৪৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬