ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার সাড়ে ৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় রেলযোগাযোগ বন্ধ থাকায় ৪টি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইঞ্জিন বিকল হওয়ায় পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশন নিয়ে যাওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলস্টেশন মাস্টার মো. রুমান আহমেদ। তিনি বলেন ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকাগামী পারাবত, ঢাকাগামী জয়ন্তিকা, সিলেটগামী পাহাড়িকা ও চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের সিডিউল বির্পযয় ঘটেছে।

জানা যায়, এর আগে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন হিসেবে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন পাঠানো হয়। তবে পাহাড়িকা এক্সপ্রেসে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন লাগানো হলে আবার হুক ছিঁড়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় আটকে থাকা পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশনের টেনে নিয়ে যাওয়া হয়। এরপর স্বাভাবিক হয় সিলেটের সাথে রেল যোগাযোগ।

জনপ্রিয় সংবাদ

সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত : ১২:৩২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬