ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

চট্টগ্রাম-১৪ আসনে ১০ লাখ টাকাসহ ‘স্বতন্ত্র প্রার্থীর’ মাইক্রোবাস জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪১ বার দেখা হয়েছে

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসন থেকে ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় তিনজনকে আটক করা হয়।

পুলিশের ধারণা, উদ্ধার হওয়া টাকা চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে মাইক্রোবাসসহ আটককৃতদের চন্দনাইশ থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও একটি মাইক্রোবাস জব্দ করে। আটক তিনজনের মধ্যে গাড়ির চালকও রয়েছেন।

তিনি জানান, উদ্ধার হওয়া টাকা ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালার আলোকে টাকার উৎস এবং ব্যবহারের বিষয়টি যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনার বিষয়ে জানতে চেয়ে চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করাা হলে তিনি সাড়া দেননি।

লক্ষ্মীপুরের ৯ জেলেসহ নিখোঁজ ১৬: তীরে অপেক্ষায় অসহায় পরিবার

চট্টগ্রাম-১৪ আসনে ১০ লাখ টাকাসহ ‘স্বতন্ত্র প্রার্থীর’ মাইক্রোবাস জব্দ

প্রকাশিত : ০৮:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬