ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

জামায়াত নেতার ঘরে গোপন বৈঠক, চারজন সহকারি প্রিজাইডিং অফিসার আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের চারজন সহকারি প্রিজাইডিং অফিসারকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারীর ঘর থেকে আটক করেছে স্থানীয় জনতা।
স্থানীয় বাসিন্দা ও ধানের শীষ মার্কার সমর্থক মো. শিপন ও আবদুস সালামসহ একাধিক ব্যক্তিরা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিত্বে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. রাসেদ বেপারীর বসত ঘরে গোপন বৈঠক চলাকালীন সময় বারকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের চারজন সহকারি প্রিজাইডিং অফিসার, জামায়াত নেতা রাসেদ বেপারী, ইউনিয়ন জাতীয় পার্টির সহসভাপতি ফারুক হাওলাদার ও বারকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী সোহেল বেপারীকে আটক করা হয়।
তারা আরও জানিয়েছেন, তাৎক্ষনিক বিষয়টি সেনাবাহিনীর সদস্যদের অবহিত করার পর তারা ঘটনাস্থলে পৌঁছে আটক সাতজনের মধ্যে চারজন সহকারি প্রিজাইডিং অফিসারকে তাদের জিম্মায় নিয়ে গেছেন। অন্য তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ধানের শীষ মার্কার সমর্থকরা আরও অভিযোগ করেন, নির্বাচন নিয়ে পরিকল্পিতভাবে অসদ উপায় অবলম্বন করার জন্যই ওই চারজন সহকারি প্রিজাইডিং অফিসারকে নিয়ে জামায়াত নেতার বসত ঘরে গোপন বৈঠক চলছিলো। তাৎক্ষনিকভাবে আটক চারজন সহকারি প্রিজাইডিং অফিসারের নাম ও পরিচয় জানা যায়নি।
তবে স্থানীয়দের হাতে আটকের পর চারজন সহকারি প্রিজাইডিং অফিসাররা উপস্থিত ব্যক্তিদের কাছে জানিয়েছেন, পূর্ব পরিচয়ের সূত্রধরে তারা রাত্রিযাপনের জন্য রাসেদ বেপারীর ঘরে এসেছিলেন। তবে সেখানে জাতীয় পার্টির সহসভাপতি ফারুক হাওলাদারের উপস্থিতির বিষয়ে তারা কোন সদূত্তর দিতে পারেননি।
সূত্রমতে, কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারের অনুমতি না নিয়ে কেন্দ্র থেকে বের না হওয়ার নিয়ম রয়েছে। অভিযুক্তরা সেই নিয়ম ভঙ্গ করেছে। একই অভিযোগে একইদিন রাতে পাশ্ববর্তী বরিশাল-২ আসনের উজিরপুর উপজেলার দুইজন সহকারি প্রিজাইডিং অফিসারকে বহিস্কার করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মো. আলী সুজা।
জনপ্রিয় সংবাদ

জামায়াত নেতার ঘরে গোপন বৈঠক, চারজন সহকারি প্রিজাইডিং অফিসার আটক

প্রকাশিত : ১০:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬