ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

হাসনাত আব্দুল্লাহ ১১৬ কেন্দ্রের সব কটিতে জয়ী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

কুমিল্লা-৪ দেবীদ্বার আসন থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি সর্বোচ্চ ১ লক্ষ ৬০ হাজার ৫২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৬৪৪ ভোট।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বৃহস্পতিবার (১২ ফব্রুয়ারি) রাত সাড়ে ১০টা এ আসনের ১১৬ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
এছাড়াও প্রাপ্ত ভোট ২ লক্ষ ১৬ হাজার ৯৮৭ ভোট এ র মধ‍্যে বাতিল ভোট ৩ হাজার ৯৭২ ভোট, বৈধ ভোট ২ লক্ষ ১৩ হাজার ১৫ ভোট।
অন‍্যান‍্যরা পেয়েছেন, ইনসানিয়াত বিপ্লব পার্টির আপেল প্রতীকে ইরফানুল হক সরকার ৪১৪ ভোট, খেলাফত মজলিশের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. মজিবুর রহমান ২৩৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাত পাখা প্রতীকের আবিদুল করিম পেয়েছেন ২ হাজার ১৯১ ভোট।
এ আসনে ১ টি পৌরসভা ও ১৫ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬০৩ জন এবং পোস্টাল ভোটার ১০ হাজার ১০৫ জন। এ আসনে ভোট কেন্দ্র ১১৬ টি।

ইসরায়েলের সঙ্গে চুক্তি প্রত্যাখ্যান করল লেবাননের সশস্ত্র গোষ্ঠী

হাসনাত আব্দুল্লাহ ১১৬ কেন্দ্রের সব কটিতে জয়ী

প্রকাশিত : ১২:১৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬