চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। ফাইনালে উঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা। তবে শুধু ফাইনালে ওঠাই নয়, বিশ্বকাপের শিরোপাও
মুম্বাইয়ে বৃহস্পতিবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। কঠিন গ্রুপ পর্ব পার করে সুপার এইটে তিন ম্যাচেই জিতেছে তারা। চাপের মুহূর্তে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাই দলকে আত্মবিশ্বাসী করেছে বলে মনে করেন ব্রুক।
তিনি বলেন, ‘‘আমরা কখনোই পুরোপুরি ম্যাচের বাইরে থাকি না। চাপের ম্যাচে জয়ের বিশ্বাস, একে অপরের প্রতি আস্থা এবং শান্ত মনোভাবই আমাদের এগিয়ে নিয়েছে।’’
সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ১৮ বলে দরকার ছিল ৪৩ রান। তখন উইল জ্যাকস ও রেহান আহমেদের অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটি দলকে জিতিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৬-৯ করার পর প্রতিপক্ষকে ৯৫ রানে অলআউট করে জয় পায় ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ৫৮-৪ থেকে ব্রুকের সেঞ্চুরিতে ম্যাচ ঘুরে যায়।
গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও এরপর টানা পাঁচ জয়ে সেমিতে উঠেছে তারা। ব্রুক বলেন, ‘‘বিশ্বকাপে টাইট ম্যাচ জেতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিখুঁতভাবে ম্যাচ খেলতে হবে, এমনটা বিশ্বাস করি না।’’
ভারতের বিপক্ষে ম্যাচটি হবে ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে। ব্রুক মনে করছেন, চাপ দুই দলের ওপরই থাকবে, হয়তো স্বাগতিক ভারতের ওপর আরও বেশি।

২০২২ সালে অ্যাডিলেডে সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। ২০২৪ সালে আবার শেষ চারে জেতে ভারত। সেই স্মৃতিও এই ম্যাচে যোগ করছে বাড়তি রোমাঞ্চ।
ব্রুকের নেতৃত্বে গত বছর থেকে টি-টোয়েন্টিতে ১৮ ম্যাচের মধ্যে ১৬টিতে জিতেছে ইংল্যান্ড। তার পরিকল্পনায় দলে ফেরানো লিয়াম ডুসন, মিডল অর্ডারে টম ব্যান্টন এবং ফিনিশার হিসেবে জ্যাকস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ব্রুক বলেন, ‘সবাই প্রতিযোগিতাপূর্ণ মানসিকতার। মাঠের বাইরেও জিততে চায়। সেই মনোভাবই আমরা মাঠে নিয়ে আসি।’’

ডেস্ক রিপোর্ট 