ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ১৬০ বার দেখা হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব শত্রুতার জেরে মো. মোয়াজ্জেম মোল্লা ওরফে আকাশ (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২১ মার্চ ) রাত ৭টার দিকে উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের দরজার পাড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মো. মোয়াজ্জেম মোল্লা ওরফে আকাশ সদর উপজেলার আকাল মেঘ গ্রামের আলাল মোল্লার ছেলে।

জানা যায়, শনিবার রাত ৭টার দিকে পূর্ব শত্রুতার জেরে সদর উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের দরজার পাড় এলাকায় দুষ্কৃতকারীরা মোয়াজ্জেমকে কুপিয়ে জখম করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডব্লিউ বলেন, যে মারা গেছে এবং যারা মারছে উভয়ের বাড়ি মুন্সীগঞ্জ সদর থানায়। কিন্তু তারা টঙ্গিবাড়ী উপজেলার দরজার পার নামক স্থানে এসে ঘটনা ঘটিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

লক্ষ্মীপুর জেলা পুলিশের কিশোর গ্যাং বিরোধী অভিযান : ৫ ঘন্টায় ৬ থানা এলাকা থেকে “আটক ১৮২”

মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০১:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬