ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

হাতীবান্ধায় আনসার-ভিডিপির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
লালমনিরহাট প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় লালমনিরহাটের হাতীবান্ধায় আনসার-ভিডিপির মহাপরিচালক এর নির্দেশনায়, জেলা কমান্ড্যান্ট, লালমনিরহাট জনাব এ.এস.এম. সাখাওয়াৎ হোসাইন এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে  ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
আনসার ও ভিডিপির সদস্যদের মাধ্যমে হাতীবান্ধা উপজেলার আনসার-ভিডিপির ক্লাব ও বিভিন্ন জায়গায় এসব চারা রোপণ ও পরিচর্যার উদ্যোগ নেওয়া হলে। স্থানীয় পর্যায়ে সবুজায়ন আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন আনসার ও ভিডিপি সদস্যদরা।
সোমবার  উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী এলাকায়, `বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করেন হাতীবান্ধা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা
মোঃ আবু সাঈদ, পিভিএম।  তিনি বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, মোঃ মাইদুল ইসলাম মুরাদ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ লিপি খাতুন এবং বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্যরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

সৈয়দপুরে যুব সমাজ একতা সংঘের নতুন কমিটি পরিচিতি ও শপথ অনুষ্ঠিত

হাতীবান্ধায় আনসার-ভিডিপির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ

প্রকাশিত : ০৯:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬