ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

সোমবার খুলছে ওয়াসার পানির এটিএম বুথ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

ঈদ উপলক্ষ্যে ৩ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে পানির বুথের সেবা চালু করতে যাচ্ছে ঢাকা ওয়াসা।

সোমবার (২২ মার্চ) ঢাকা ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (২৩ মার্চ) থেকে ওয়াটার এটিএম বুথগুলো পূর্বের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুনরায় চালু থাকবে এবং গ্রাহকগণ পূর্বের ন্যায় পানি সংগ্রহ করতে পারবেন।

এর আগে ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম বুথে কর্মরত অপারেটরদের ছুটি বিবেচনায় আগামী ২০ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত (মোট ৩ দিন) ঢাকা ওয়াসার আওতাধীন সব ওয়াটার এটিএম বুথের সমস্ত কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, রাজধানীর বিভিন্ন এলাকায় ৩০২টি ওয়াটার এটিএম বুথ স্থাপন করেছে ঢাকা ওয়াসা ও যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা (এনজিও) ড্রিংকওয়েল। ব্যাংকের এটিএম কার্ডের মতো একটি আরএফআইডি কার্ড মেশিনে নির্দিষ্ট স্থানে রাখলেই স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে বিশুদ্ধ খাবার পানি। কার্ডে ১০ টাকা থেকে ৯৯৯ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পানি সংগ্রহ করা যায়।

সোমবার খুলছে ওয়াসার পানির এটিএম বুথ

প্রকাশিত : ১২:০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬