ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ঈদের ছুটি শেষে খুলছে অফিস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

পবিত্র ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে সরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান।

সকাল ৯টায় শুরু হয়ে অফিস-আদালত চলবে বিকেল ৫টা পর্যন্ত।

গত ২১ মার্চ (শনিবার) সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষ্যে গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

এদিকে, ঈদ উপলক্ষ্যে সংবাদপত্র শিল্পেও টানা ৫ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করে। সেই ছুটিও আজ শেষ হচ্ছে।

অন্যদিকে ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই আজকের মধ্যে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। এজন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের বেশ ভিড় দেখা গেছে।

ঈদের ছুটি শেষে খুলছে অফিস

প্রকাশিত : ১২:১৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬