ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৫ ফ্লাইট বাতিল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র আকার ধারণ করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) আরও ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি আগমন এবং একটি বহির্গমন ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি মধ্যপ্রাচ্যগামী বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়। একই সঙ্গে এয়ার আরাবিয়ার একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইটও বাতিল করা হয়েছে।

তবে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি বহির্গমন ফ্লাইট মঙ্গলবার সচল ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো অপরিবর্তিত রয়েছে।বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে আজকের ৫টি ফ্লাইটসহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ১৭৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৫ ফ্লাইট বাতিল

প্রকাশিত : ১২:২৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬