ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের কবর জিয়ারত করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার কাশিমপুর গ্রামের কৃতি সন্তান, বিএনপির কেন্দ্রীয় নেতা ও মাদারীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বীর মুক্তিযোদ্ধা ও মাদারীপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিয়াজ উদ্দিন খানের কবর জিয়ারত করেন।

জিয়ারতের সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরাও উপস্থিত ছিলেন। তারা গভীর শ্রদ্ধার সাথে বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের স্মৃতি ও অবদান স্মরণ করেন।

জিয়ারত শেষে খোন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, “দেশের স্বাধীনতা সংগ্রাম ও স্থানীয় উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের অবদান অনস্বীকার্য। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।” তিনি তরুণ সমাজকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, আলহাজ্ব মোঃ মিয়াজ উদ্দিন খান তার দায়িত্ব পালনকালে মাদারীপুর জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি একজন সৎ, দক্ষ ও জনবান্ধব নেতা হিসেবে এলাকাবাসীর কাছে ব্যাপকভাবে সমাদৃত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের কবর জিয়ারত করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

প্রকাশিত : ০৯:৪৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬