ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি  বলেছেন, জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে। জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গঠনে সকল ধরণের বাধা বিপত্তি মোকাবেলা করে দেশব্যাপী খাল ও নদী খনন করে মানুষের প্রত্যাশা পুরণ করা হবে। অব্যাহতভাবে কৃষি উন্নয়নেও কাজ করবে সরকার।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরে আনুষ্ঠানিকভাবে খাল খনন কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত সেলিম, জেলা পরিষদে প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক।

জানা গেছে, লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নের কাফিলাতলি বাজার থেকে হামছাদী এলাকার ১২.৬ কিলোমিটার সি-খাল পুণ:খননের উদ্যোগ নেয় সরকার। ১৯৭৮ সালে সবশেষ খনন হওয়া খালটি খননে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৮৪ লাখ  টাকা। খালটি খনন হলে সদরের হামছাদী ও রায়পুরের বামনী ইউনিয়নসহ ৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ জলাবদ্ধতা ও কৃষি কাজে সুফলভোগী হবেন। খনন কার্যক্রম উদ্বোধন হওয়া খালের প্রস্থ ২০ থেকে ৩৫ মিটার।

জনপ্রিয় সংবাদ

ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যাপক চেষ্টা যুক্তরাষ্ট্রের

জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০২:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬