ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান নিয়োগে ডিএনসিসির কমিটি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৩৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১১৬ বার দেখা হয়েছে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সকল যানবাহন ও যন্ত্রপাতিতে সরকার নির্ধারিত দরে জ্বালানি সরবরাহের জন্য প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে সংস্থাটি।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসদুজ্জামান একটি অফিস আদেশ জারির মাধ্যমে এই কমিটির অনুমোদন দিয়েছেন।

সচিব মুহাম্মদ আসদুজ্জামান জানিয়েছেন, গঠিত কমিটি সাশ্রয়ী উপায়ে জ্বালানি সংগ্রহের জন্য প্রয়োজনীয় বিস্তারিত শর্তাবলি প্রণয়ন করবে। পাশাপাশি বাৎসরিক জ্বালানির চাহিদা নির্ধারণ করবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির মহাব্যবস্থাপক (পরিবহন)-কে। এছাড়া কমিটির বাকি দুই সদস্য হিসেবে রাখা হয়েছে ডিএনসিসির যান্ত্রিক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে।

জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান নিয়োগে ডিএনসিসির কমিটি

প্রকাশিত : ০১:৩৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬