ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-২

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৫১:২২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন মো.নুরুল ইসলাম মৃধা (২৬) ও মো. রাজিব হাওলাদার (২৩)। গোপন সংবাদের ভিত্তিতে মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজারের পশ্চিম পাশে ত্রিমুখী পাকা সড়কে অভিযান চালায় দুমকি থানা পুলিশের একটি দল।

​অভিযানকালে নুরুল ইসলাম মৃধার কাছ থেকে ৯ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। একই সময় অন্য এক অভিযানে রাজিব হাওলাদারের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৬৩০ টাকা জব্দ করে পুলিশ।
​দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
​তিনি আরও বলেন, “এলাকায় মাদকের বিস্তার রোধে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। অপরাধীদের দমনে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
​শনিবার সকালে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বর্ণিতা হলেন লাক্স সুপারস্টার

দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-২

প্রকাশিত : ০২:৫১:২২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬