ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

শ্রীমঙ্গলে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রাধানগর এলাকার রবিয়া সাঁওতাল এর ছেলে সুনিল সাঁওতাল (৩৫) বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, সোমবার (২৫শে মে) ভোর আনুমানিক ৫ টার দিকে ভানুগাছ সড়কের গ্রান্ড সুলতান টি রিসোর্ট এর পাশে জরিফ মিয়ার মালিকানাধীন লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে এই মৃত্যুর ঘটনা ঘটে।
লেবু বাগানে বন্য শুকুরের আক্রমণ থেকে রক্ষা পেতে চারিদিকে কাটা তারের বেড়া দেয়া ছিল। ধারনা করা হচ্ছে, কাটা তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ ছিল এবং এই তারে বিদ্যুতায়িত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।
পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে বাগান মালিক জরিপ মিয়ার সাথে যোগাযোগ করতে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু

প্রকাশিত : ১২:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬