ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

যেভাবে প্রথম সিনেমায় সুযোগ পেয়েছিলেন অঞ্জলি আনন্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

অঞ্জলি আনন্দ বলিউডের এই সময়ের অভিনেত্রী। কিছুদিন আগে ‘ধামাল ৪’ সিনেমা দিয়ে আলোচনায় এসেছেন। স্থূলকায় হওয়ার কারণে তাকে নিয়ে আলাদা চর্চা দেখা গিয়েছিল। ঠিক একই কারণে বলিউডে সুযোগ পেতেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল অঞ্জলিকে। কাস্টিং ডিরেক্টররা তাকে বলতেন, ওজন কমাতে। তবেই সিনেমায় কাজ মিলবে।

সম্প্রতি অঞ্জলির মুম্বাইয়ের বাড়িতে গিয়েছিলেন নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। বানিয়েছেন একটি ভ্লগ। সেখানেই অঞ্জলি তার সিনেমায় আসার গল্পের খানিকটা শুনিয়েছেন।

করন জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে অভিষেক হয়েছে অঞ্জলির। কিন্তু কিভাবে সুযোগটা মিলল? সেই কঠিন সময়টা মনে করে অঞ্জলি বলেন, ‘২০২০ সালে আমি জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। ভারত ছেড়ে দেওয়া, এমনকি অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভাবছিলাম। কারণ কোনো কাজই পাচ্ছিলাম না আমি। তখন লকডাউন চলছিল, আর আমার জমানো টাকাও শেষ হয়ে গিয়েছিল।’

এরপর কাস্টিং ডিরেক্টর শানু শর্মার কাছ থেকে ফোন পান অঞ্জলি। যিনি তাকে আগেও বিভিন্ন কাজের জন্য ওজন কমানোর কথা বলেছিলেন। কিন্তু সেটা করতে পারেননি বিধায় অঞ্জলিও কাজ পাননি। অঞ্জলি জানান, তিনি তখন বন্ধুদের সঙ্গে গোয়া ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকেই শানুর মেসেজ পান, ‘তুমি ওজন কমাও, আমরা কিছু একটা করব’।

এরপরই মূলত করণ জোহরের সিনেমাটির জন্য অডিশন দেন অঞ্জলি। তার ছবি ও অডিশন দেখে নির্মাতা মুগ্ধ হন এবং তাকে কাস্ট করেন। এভাবেই শুরু হয় অঞ্জলির সিনেমাযাত্রা। সিনেমাটি অবশ্য মুক্তি পায় ২০২৩ সালে।

এর আগেই ২০২১ সালের ‘বেল বটম’ সিনেমায় অভিনয় করেছিলেন অঞ্জলি। তবে সেখানে গুরুত্বপূর্ণ কোনো চরিত্র পাননি, এমনকি তার নামও উল্লেখ করা হয়নি সিনেমায়।

সিনেমায় আসার আগে ২০১৭ সালে ‘ঢাই কিলো প্রেম’ ও ‘উনতাগ’-এর মতো টেলিভিশন শোতে অভিনয় করেছিলেন অঞ্জলি। ২০১৮ সালে তাকে দেখা যায় ‘কুলফি কুমার বাজেওয়ালা’ ধারাবাহিকে। এ ছাড়া ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ১৩’ ও ‘ঝলক দিখলা জা ১১’-এর প্রতিযোগীও ছিলেন তিনি।

সৈয়দপুরে বন্ধন শিল্পী গোষ্ঠীর ৩১ বছর পূর্তি উদযাপিত

যেভাবে প্রথম সিনেমায় সুযোগ পেয়েছিলেন অঞ্জলি আনন্দ

প্রকাশিত : ০৫:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬