ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মাত্র এক মিনিটের ঝড়ে সোনাগাজীতে তাণ্ডব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

মাত্র এক মিনিটের তীব্র ঘূর্ণিঝড়ে ফেনীর সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামের চিরচেনা দৃশ্যপট পাল্টে গেছে। ঝড়ে বসতঘর উড়ে গেছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, উপড়ে গেছে অসংখ্য গাছ। মুহূর্তের এই তাণ্ডবে অন্তত ১৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসেবে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ তীব্র ঝড় শুরু হয়। প্রবল বাতাসে ১০ থেকে ১৫টি টিনের ঘর সম্পূর্ণ ভেঙে উড়ে গিয়ে খোলা মাঠ, গাছ ও বৈদ্যুতিক তারের ওপর গিয়ে পড়ে। টিন ও পাকা ঘর মিলিয়ে অন্তত ১৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ে চারটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে তারসহ মাটিতে পড়ে যায়। এতে ১৫ থেকে ২০টি বিদ্যুৎ মিটার তারসহ ঘর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া ছোট-বড় মিলিয়ে হাজারের বেশি গাছ উপড়ে বা ভেঙে পড়ে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গাছপালা ও বিধ্বস্ত ঘরবাড়ির দৃশ্যে পুরো গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

স্বরাজপুর সমাজকল্যাণ সংগঠনের উপদেষ্টা ও উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল হুদা বলেন, আকস্মিক ঘূর্ণিঝড়ে আমাদের গ্রামটি একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। ১৮ থেকে ২০টি পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ক্ষয়ক্ষতির মাত্রা সরেজমিনে না দেখলে বোঝানো সম্ভব নয়। ঝড় থামার পরপরই স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা উপড়ে পড়া গাছ ও ভাঙা ডালপালা সরিয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো চলাচলের উপযোগী করার কাজ শুরু করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সহায়তা পৌঁছে দিতেও তারা কাজ করেন।

প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের হিসেবে, এ দুর্যোগে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। বসতভিটা, গাছপালা ও বিদ্যুৎ সংযোগ হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা সরেজমিনে দেখেছি। তাদের সরকারি সহায়তার আওতায় আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধস, তরুণীর মৃত্যু

মাত্র এক মিনিটের ঝড়ে সোনাগাজীতে তাণ্ডব

প্রকাশিত : ০৫:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬