ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দীঘিনালায় সেনাবাহিনীর ২৬ হাজার গাছের চারা বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

oplus_0

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে ২৬ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
রোববার (১৯ জুলাই) সকালে পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি বেবি টাইগার্স) এর আওতাধীন দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এর নির্দেশনায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের ২৬ হাজার চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ । এ সময় তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করি, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
সেনাবাহিনী জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, পাহাড়ের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন সম্প্রসারণে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে জোনের ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমাসহ সেনাবাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চারা পাওয়া স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি বৃক্ষরোপণে মানুষের আগ্রহ বাড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
জনপ্রিয় সংবাদ

দীঘিনালায় সেনাবাহিনীর ২৬ হাজার গাছের চারা বিতরণ

প্রকাশিত : ১০:৫৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬