ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিসিবি সুজনকে নতুন দায়িত্ব দিলো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকসহ বেশ কিছু দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে খালেদ মাহমুদ সুজনের। সাবেক এই ক্রিকেটারকে এবার নতুন করে বয়সভিত্তিক দলগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে। সেই এইজ গ্রুপ বিভাগের চেয়ারম্যান হিসেবে আগে থেকে নিয়োজিত আছেন মিনহাজুল আবেদীন নান্নু।

গত ৭ জুন অনুষ্ঠিত হয়েছিল বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। ভোটগ্রহণ শেষে সেদিন নির্বাচিত ২৫ জন পরিচালকের নাম চূড়ান্ত হয়। পরে পরিচালকদের ভোটে সভাপতি হয়েছেন তামিম ইকবাল। ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন, জেলা-বিভাগ থেকে ১০ জন নির্বাচিত হন। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ জন আছেন বোর্ডে।

পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন ২ জন। অবশ্য নির্বাচনের একদিনের মাথায় একজন আবার পদত্যাগ করেছিলেন। রাজশাহী অঞ্চল থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া মীর শাকরুল আলম সীমান্ত ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরে বোর্ড সভায় বিসিবির স্ট্যান্ডিং কমিটি পরিচালকদের মধ্যে দায়িত্ব দেয়া হয়েছিল।

যেখানে এইজ গ্রুপ ক্রিকেটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মিনহাজুল আবেদিন নান্নু। আগামীর তারকাদের তুলে আনতে বড় ভূমিকা পালন করে এই বিভাগ। যে কারণে তরুণ খেলোয়াড়দের নিয়ে কার্যক্রম আরও জোরালো করতে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকেও কাজে লাগাতে যাচ্ছে বিসিবি। তিনি ওই বিভাগের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন। দ্রুতই কাজ শুরুর কথা রয়েছে সুজনের।

জনপ্রিয় সংবাদ

বিসিবি সুজনকে নতুন দায়িত্ব দিলো

প্রকাশিত : ১০:১৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬