ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

তিতাসের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

সরবরাহ ঘাটতির কারণে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের মধ্যে গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা ভোগান্তির মুখে পড়েছেন।

এ পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস গ্যাস)।

সোমবার (২০ জুলাই) এক বার্তায় তিতাস গ্যাস জানায়, গ্যাস সরবরাহে ঘাটতির কারণে তাদের অধিভুক্ত বেশ কিছু এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি এবং আবাসিক গ্রাহক পর্যায়ে মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। ফলে স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তিতাসের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট

প্রকাশিত : ১২:০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬