কাশিয়ানী প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলার জুন-২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান। জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অসামান্য অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সোমবার (২০ জুলাই) দুপুর ২টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সকল পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। একই সঙ্গে জুন-২০২৬ মাসে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা বিভিন্ন ক্যাটাগরির পুলিশ সদস্যদের সম্মাননা দেওয়া হয়।
কল্যাণ সভায় কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানকে জুন মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া জেলার শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ কনস্টেবলদেরও সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসানুর রহমানসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক, বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে আগত পুলিশ সদস্য এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















