ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে শেরপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মসূচি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

শেরপুর প্রতিনিধি: ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের পাশাপাশি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভার উদ্যোগে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে শহরের ঢাকলহাটি এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েস মো. বজলুল করিম, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচির অংশ হিসেবে শহরের ঢাকলহাটি, নবীনগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসা, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা বলেন, শহরে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ শেরপুর গড়ে তুলতে এ ধরনের পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে এক কেজি হিরোইন ও নয়শো ইয়াবাসহ আটক ১

ডেঙ্গু প্রতিরোধে শেরপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মসূচি

প্রকাশিত : ০৮:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬