ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুর সাব রেজিস্ট্রি অফিসের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১০৮ বার দেখা হয়েছে
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার ২৬ জুলাই গাজীপুর জেলা রেজিস্ট্রার মো. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর সাব-রেজিস্ট্রার মো. আব্দুল বাতেনসহ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। সরকারি সেবার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জমি রেজিস্ট্রির মতো একটি গুরুত্বপূর্ণ সেবা গ্রহণের স্মারক হিসেবে একটি গাছের চারা উপহার দেওয়া হলে তা মানুষকে গাছ লাগাতে আরও উৎসাহিত করবে।
সপ্তাহব্যাপী চলমান এ কর্মসূচির আওতায় প্রতিদিন জমি রেজিস্ট্রি করতে আসা প্রত্যেক গ্রাহককে একটি করে গাছের চারা উপহার দেওয়া হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে শুধু গাছ বিতরণই নয়, বরং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
জমি রেজিস্ট্রি করতে এসে গাছের চারা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা। অনেকেই বলেন, সরকারি অফিস থেকে এমন একটি পরিবেশবান্ধব উপহার পেয়ে তারা আনন্দিত। তারা নিজ নিজ বাড়ির আঙিনায় চারাগুলো রোপণ করে পরিচর্যা করারও অঙ্গীকার করেন।
আয়োজকদের মতে, “একটি গাছ একটি প্রাণ, আঙিনা হোক সবুজ বাগান”এই বার্তা সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু চিকিৎসায় আলাদা ওয়ার্ড চালু

গাজীপুর সাব রেজিস্ট্রি অফিসের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশিত : ০৯:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬