ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন ৩ অধ্যাপক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে তিনজন শিক্ষাবিদকে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নম্বর-১০/৭৩)-এর সংশোধিত আইন, ১৯৯৮-এর ৪ (১) (বি) ধারা অনুযায়ী তাদের ৪ বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন পূর্ণকালীন সদস্যরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মো. মেহেদী খান, একই বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাস্কুলার সার্জারি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী।

এতে বলা হয়েছে, এই তিনজন অধ্যাপকের মেয়াদ হবে চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। তারা অব্যবহিত পূর্ববর্তী পদে সর্বশেষ আহরিত বেতন-ভাতা পাবেন এবং কমিশনের সদস্য হিসেবে প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন ৩ অধ্যাপক

প্রকাশিত : ০৩:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬