ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ড. নাজমুল জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৯৬ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৪(১) ও ১৪(২) ধারা অনুযায়ী ড. মো. নাজমুল হোসাইনকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ট্রেজারার হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত বহাল থাকবে।

এতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে জারিকৃত ২৬৭ নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী তিনি ট্রেজারার পদে তার বর্তমান পদের সমপরিমাণ অর্থ সম্মানী পাবেন। এ ছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু চিকিৎসায় আলাদা ওয়ার্ড চালু

ড. নাজমুল জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার

প্রকাশিত : ০৯:৩৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬