ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চুয়েট’র নতুন উপাচার্য হলেন আবু সাদাত মুহাম্মদ সায়েম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম।
সোমবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
যুগ্ম সচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ- যেটি আগে হবে, সে সময় পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এছাড়া প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে ২০২৪ সালের ৩০ অক্টোবর চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব পান বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। দায়িত্ব পালনের প্রায় এক বছর নয় মাস পর তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম।
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পুলিশের অপরাধ তদন্ত বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

চুয়েট’র নতুন উপাচার্য হলেন আবু সাদাত মুহাম্মদ সায়েম

প্রকাশিত : ০৯:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬