ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ডুয়েটের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এর নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। তিনি ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ছিলেন। আজ মঙ্গলবার ২৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
অধ্যাপক ড. প্রকৌশলী রুমা ডুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবনে তিনি ১৯৯৬ সালে নরসিংদীর মনিপুর উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৯ সালে ঢাকা মহিলা পলিটেকনিক থেকে কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। এরপর ২০০৫ সালে ডুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি সম্পন্ন করেন। ২০০৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং ২০১৪ সালে জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে ফ্রন্টিয়ার সাইন্সে পিএইচডি সম্পন্ন করেন। এর আগে তিনি ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও ডিন হিসেবেও দ্বায়িত্ব পালন করেন।
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পুলিশের অপরাধ তদন্ত বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

ডুয়েটের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা

প্রকাশিত : ০৯:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬