ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

গাজীপুরে পিক-আপের চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহতঃ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় পিকাআপ চাপায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটনার প্রতিবাদে আজ রোববার ৯ আগস্ট ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ৪ ঘণ্টা অবরোধ করে রাখে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরবর্তীতে ফুটওভার ব্রিজের আশ্বাস ও নিহতের পরিবারকে সহায়তার ঘোষণা দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

শনিবার সন্ধ্যায় বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় বাস চাপায় নিহত হয় তামীরুল মিল্লাত মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থীর ইয়াসীন আলী(১৫)। নিহত ইয়াসিন আলী পাবনা জেলার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় ভাড়া থেকে মাদ্রাসায় পড়াশোনা করতো।

মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, সকালে ওই শিক্ষার্থীর নিহতের খবর মাদ্রাসায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় নেমে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ চার ঘন্টা অবরোধ করে রাখে। এসময় শিক্ষার্থীরা মাদ্রাসার সামনে মহাসড়কের ফুট ওভার ব্রীজ নির্মানের দাবী জানান। রাস্তা অবরোধের কারনে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা ভোগান্তিতে ফেলে সাধারণ যাত্রীদের। দুর্ঘটনাকবলিত ও ঝুঁকিপূর্ণ ওই পয়েন্টে অবিলম্বে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জোর দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূইয়া, গাজীপুর সিটি করপোরেশন প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার ও পুলিশ প্রশাসন উর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে জেলা প্রশাসক অতি দ্রুত সময়ে ফুটওভার ব্রিজ নির্মাণ এবং নিহত ইয়াসীনের পরিবারকে সর্বোচ্চ আর্থিক ও আইনি সহায়তা দেওয়ার সুস্পষ্ট আশ্বাস প্রদান করে প্রশাসন। প্রশাসনের এই আশ্বাসের পর শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

জনপ্রিয় সংবাদ

ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ মহাখালীতে

গাজীপুরে পিক-আপের চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহতঃ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশিত : ০৮:৫২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬