ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মাদক ও জুয়া থেকে তরুণদের রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : এমপি রাশেদুল ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৬১ বার দেখা হয়েছে

শেরপুর প্রতিনিধি: শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম বলেছেন, মাদকের ভয়াল থাবা ও মোবাইল জুয়া সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শেরপুরের তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল জুয়াসহসব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই। শনিবার (৮ আগস্ট) সদর উপজেলা পরিষদ হল রুমে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাশেদুল ইসলাম আরও বলেন, একটি  মানবিক ও সুস্থ সমাজ গড়তে খেলাধুলার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, মোবাইল জুয়া ও অশ্লীলতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সচেতন সবাইকে একযোগে কাজ করতে হবে এবং দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে। এসময় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান, জামায়াত নেতা ডাক্তার আলহাজ্ব আনোয়ার হোসেন, প্রভাষক জাহিদ আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবের প্রতিনিধি, খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সৃজিতকে যে সমস্ত বিষয় শিখিয়ে দিচ্ছেন নতুন মুখ দিব্যাণী

মাদক ও জুয়া থেকে তরুণদের রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : এমপি রাশেদুল ইসলাম

প্রকাশিত : ১১:০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬