ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দুমকি নতুন বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম (সহিদ সরদার)। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।
পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, গত ২৬ আগস্ট অনুমোদন পাওয়া নতুন কমিটিতে দলের আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় ও অযোগ্য ব্যক্তিদের পাশাপাশি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সক্রিয় নেতাকর্মীদের স্থান দেওয়া হয়েছে। তারা কমিটিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান।

এর আগে ২৮ আগস্ট নতুন কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করার উদ্যোগ নিলে পদবঞ্চিতরা তা প্রতিহত করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ থেকে ৫ সেপ্টেম্বর আন্দোলন স্থগিত রাখার পর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার তারা আবারও মাঠে নামেন।
মানববন্ধনে বক্তারা কেন্দ্র ঘোষিত কমিটি বাতিল করে রাজপথে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০৭:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬