ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

এসএসসির বৃত্তির ফলাফল প্রকাশিত, মাসিক বৃত্তি মিলবে ৩৫০ থেকে ৬০০ টাকা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু হয়েছে। ইতোমধ্যে তিনটি শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। গত ১ অক্টোবর থেকে ধাপে ধাপে এসব তালিকা প্রকাশ করা হচ্ছে। অন্য শিক্ষা বোর্ডগুলোর তালিকাও শিগগির প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৬০০ টাকা এবং বছরে এককালীন ৯০০ টাকা পাবেন। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৫০ টাকা ও বছরে এককালীন ৪৫০ টাকা পাবেন। উভয় ধরনের বৃত্তির মেয়াদ দুই বছর।

এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে সরকারি নীতিমালা ও নির্ধারিত কোটা অনুযায়ী শিক্ষার্থীদের বৃত্তির জন্য নির্বাচন করা হয়। এ বৃত্তি মূলত এসএসসি পাসের পর উচ্চশিক্ষার পরবর্তী ধাপে শিক্ষার্থীদের পড়াশোনার খরচে আর্থিক সহায়তা দেওয়ার সরকারি উদ্যোগ।

গত ১০ আগস্ট এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার সারাদেশে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

এর আগে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে শুধু বিদেশি প্রযুক্তির ভোক্তা নয়, বরং উৎপাদক হতে হবে: বিজ্ঞানমন্ত্রী

এসএসসির বৃত্তির ফলাফল প্রকাশিত, মাসিক বৃত্তি মিলবে ৩৫০ থেকে ৬০০ টাকা

প্রকাশিত : ১০:০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬